বরিশালে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

বরিশাল প্রতিনিধি
০৯ অক্টোবর ২০১৭, ২৩:৫৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৭, ২৩:৫৫

বরিশাল বরিশালের বাবুগঞ্জ উপজেলার খানপুরা এলাকার বকুলতলায় সোমবার (০৯ অক্টোবর) দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফারুক হোসেন (৫০) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ওই অটোরিকশার যাত্রী ফারুক হোসেনের স্ত্রী-সন্তানসহ আরও চারজন।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

বিমানবন্দর থানার এসআই ইদ্রিস আলী জানান, নিহত ফারুক হোসেন বরগুনার আমতলী উপজেলার ডালাসার গ্রামের ফৌউজদ্দিন হাওলাদারের ছেলে।

অটোরিকশাযোগে ফারুক হোসেন স্ত্রী সন্তানদের নিয়ে বরিশালের দিকে আসছিলেন। পথে বকুলতলায় পেছন থেকে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে চালকসহ একই পরিবারের ৮ সদস্য আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে ফারুক হোসেনের মৃত্যু হয়।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম