বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ০০:৫১আপডেট : ১৭ অক্টোবর ২০১৭, ০০:৫৪

বিএম কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশাল সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অনার্স তৃতীয় বর্ষের স্থগিত ফল প্রকাশ এবং চতুর্থ বর্ষের ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবিতে ১৬ অক্টোবর সোমবার তারা এ বিক্ষোভে অংশ নেয়।

দুপুরে বিএম কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের সামনের সড়কে এসে সমবেত হয়। পরে সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মাহমুদ হাসান মাহি, রাজিব হোসেন ও পপি আক্তার।

এ সময় বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে প্রথম বর্ষে অকৃতকার্য শিক্ষার্থীরা পাস না করা পর্যন্ত তৃতীয় বর্ষের ফল স্থগিত রাখা এবং দ্বিতীয় বর্ষের অকৃতকার্য শিক্ষার্থীরা পাস না করা পর্যন্ত চতুর্থ বর্ষের ফরম পূরণ করতে পারবে না বলে নিয়ম করেছে। এ নিয়ম বাতিল করে তৃতীয় বর্ষের স্থগিতকৃত ফল প্রকাশ এবং চতুর্থ বর্ষে ফরম পূরণের সুযোগ দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের নিয়ে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম