হিলির হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

হিলি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ০১:২০আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১০:২১

তিন মাস পর গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গির

দিনাজপুরের হিলিতে জাহাঙ্গির আলম নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় প্রধান আসামি মুন্না মিয়াকে (১৮) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) বিকালে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়। হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আটক মুন্না মিয়া হিলির বৈগ্রাম এলাকার মাহবুব মণ্ডলের ছেলে। তিন মাস ধরে পুলিশ তাকে খুঁজছিল। মঙ্গলবার রাতে ঢাকার চকবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।’

গত ২৮ জুন হিলির বৈগ্রাম এলাকায় পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিনই নিহত জাহাঙ্গিরের পিতা বাদী হয়ে চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সেসময় দুজনকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু প্রধান আসামি মুন্না মিয়া ঘটনার পর থেকেই পলাতক ছিল। তার অবস্থান সনাক্তের পর ঢাকার চকবাজার পুলিশের সাহায্যে তাকে আটক করে হাকিমপুর নিয়ে আসা হয় বলেও জানিয়েছে পুলিশ। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম