ফেনীতে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর ব্যানার ফেস্টুনে আগুন

ফেনী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১৫:৩৯ আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৫:৪১

ফেনীতে খালেদাকে শুভেচ্ছা জানানো ব্যানার ফেস্টুনে আগুন

ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে টাঙানো ব্যানার ফেস্টুন ভেঙে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুরের  বিসিক রাস্তা ও মহিপাল এলাকাসহ বেশ কয়েকটি স্থানে এ ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছাড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ ব্যাপারে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুনে আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে। নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য ও বিএনপি চেয়ারপারসনের অনুষ্ঠানে যোগদান থেকে মানুষকে বিরত রাখতেই এ ধরনের অপচেষ্টা চালানো হয়েছে।

এসব ঘটনা পুলিশকে জানিয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি বলেও অভিযোগ করেছেন তিনি।  

তবে যুবদলের নেতার বক্তব্যকে মিথ্যা বলে অভিহিত করেছেন জেলা ছাএলীগ সভাপতি জাবেদ হায়দার জজ। তিনি বলেন, ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় সময়েই মিথ্যা অভিযোগ করে থাকে।’

এ সংক্রান্ত সংবাদ:

ফেনীতে খালেদাকে অভ্যর্থনা: বিএনপি নেই, মাঠে ছাত্রলীগ-যুবলীগ

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির