ফেনীতে খালেদাকে অভ্যর্থনা: বিএনপি নেই, মাঠে ছাত্রলীগ-যুবলীগ

ফেনী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১৫:০৭ আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৫:১৫

মাঠে নেই ছাত্রদলের নেতাকর্মীরা ফেনীতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর ঘোষণা দিয়েছিল জেলা বিএনপি। মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে তাদের অবস্থান নেওয়ার কথা ছিল। কিন্তু দুপুর ২টা পর্যন্ত দলটির কোনও নেতাকর্মীকে দেখা যায়নি। উল্টো কোথাও কোথাও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছিলেন।

শুক্রবার (২৭ অক্টোবর) খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকা-চট্রগ্রাম  মহাসড়কের ফেনীর অংশের আটটি স্থানে মানবপ্রাচীর  করার ঘোষণা দেয় জেলা বিএনপি। শনিবার সকাল ১০টা থেকে তারা থাকবেন বলে জানিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন অভিযোগ তুলে বলেন, ‘শনিবার সকাল থেকে আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ওই আটটি স্থানে ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করে এবং আগুনে পুড়িয়ে দেয়। এজন্য আতঙ্কিত হয়ে পড়েছেন নেতাকর্মীরা। ফলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ওইসব স্থানে দাঁড়াতে পারিনি।’

ফেনীতে খালেদাকে অভ্যর্থনা: বিএনপি নেই, মাঠে ছাত্রলীগ-যুবলীগ তবে আশাবাদ ব্যক্ত করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেত্রী সার্কিট হাউসে প্রবেশের সময় দলীয় কর্মীদের বাঁধভাঙা জোয়ার দেখা যাবে।’

এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর অভিযোগ, ‘খালেদা জিয়ার আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীরা ফেনীকে অশান্ত করে তুলতে চায়। তাই আমাদের নেতাকর্মীরা সজাগ আছেন। গুরুত্বপূর্ণ জায়গায় পাহারা বসানো হয়েছে।’

বিএনপির চেয়ারপারসনের আগমনকে ঘিরে সড়ক ও মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে জানান ফেনীর পুলিশ সুপার এএসএম জাহাঙ্গীর আলম সরকার। তার দাবি, যে কোনও অপ্রীতিকর  পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত আছে। তিনি বলেন, ‘খালেদা জিয়া ফেনীর সার্কিট হাউসে যাত্রা বিরতি করবেন। এজন্য সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

ফেনীতে খালেদাকে অভ্যর্থনা: বিএনপি নেই, মাঠে ছাত্রলীগ-যুবলীগ রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরির্দশন করতে তিন দিনের সফরে শনিবার সকালে  কক্সবাজারে উদ্দেশে রওনা হয়েছেন খালেদা জিয়া। এদিন দুপুরে ফেনী সার্কিট হাউসে তার যাত্রা বিরতি নেওয়ার কথা ছিল। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত  তিনি মেঘনা সেতু অতিক্রম করেছেন বলে জানা গেছে।

খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা বাংলা ট্রিবিউনের প্রতিনিধি সালমান তারেক শাকিল জানান, দুপুর আড়াইটার দিকে কুমিল্লার দাউদকান্দি অতিক্রম করেছেন তারা। কাঁচপুর পার হওয়ার পর নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লার দাউদকান্দি এলাকার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন নিয়ে দলের চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান বিএনপি’র নেতাকর্মীরা।

আরও পড়ুন:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদাকে নেতাকর্মীদের শুভেচ্ছা

 

/এসএসএ/এসটি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির