পাথর তুলতে গিয়ে ছয় জনের মৃত্যু: তিন সদস্যের তদন্ত কমিটি

সিলেট প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ২০:১০আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২০:২২

সিলেট

সিলেটের কানাইঘাটের লোভাছড়ার মোলাগুলের বাংলাটিলায় সুড়ঙ্গ করে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে ভূমি ধসে ছয় জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) পুলিশ সুপার (উত্তর) আবুল হাসনাত খানকে সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার (গণমাধ্যম) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

শামসুল আলম সরকার জানান, তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কানাইঘাট থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, কানাইঘাট থানার ১নং লক্ষীপাশা ইউনিয়নের কান্দালা নয়াবাজার সংলগ্ন বাংলাটিলায় সুরঙ্গ করে পাথর উত্তোলনের সময় ভূমি ধসে চার শিশুসহ ছয় জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, জাকির হোসেন (১৬), নাহিদ  মিয়া (১৩), সাকিল মিয়া (১২), মারুফ (১৩), আব্দুল কাদির (১৩), সুন্দর আলী (৩৫)। নিহতরা কানাইঘাটের থানার কান্দালা কোনাপাড়া গ্রামের বাসিন্দা।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের