প্রকাশ্যে ধূমপান ও বিজ্ঞাপন প্রদর্শন, আট জনের জরিমানা

গাজীপুর প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৭, ২২:১০আপডেট : ০৭ নভেম্বর ২০১৭, ২২:১১

গাজীপুর গাজীপুরে প্রকাশ্যে ধূমপান এবং ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ধূমপায়ী ও ব্যবসায়ীসহ আট জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলিমা ফারহানা মঙ্গলবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

রাহেনুল ইসলাম জানান, গাজীপুর শহরে জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্ম এলাকায় মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে প্রকাশ্যে ধূমপান করার অপরাধে চার জনকে ৩শ’ টাকা করে ১ হাজার ২শ’ টাকা এবং একজনকে ৫০ টাকাসহ ওই পাঁচ ধূমপায়ীকে মোট ১ হাজার ২৫০ টাকা জরিমানা করেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত জেলা শহরের জোড় পুকুর এলাকায় অভিযান চালিয়ে ধূমপানের বিজ্ঞাপন প্রদর্শন করায় স্থানীয় লাবনী জেনারেল স্টোর, শাহ আলম জেনারেল স্টোর ও মিঠু স্টোরের মালিককে ৭ হাজার টাকা জরিমানা করেছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম