নবান্ন উৎসবে ধান কাটলেন কুমিল্লার জেলা প্রশাসক

কুমিল্লা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২৩:১১আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২৩:৩৮

কুমিল্লায় ধান কেটে নবান্ন উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসকসহ অতিথিরা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলমসহ অতিথিদের ধান কাটা ও ধান মাড়াইয়ে অংশ নেওয়ার মধ্য দিয়ে কুমিল্লায় পালিত হলো নবান্ন উৎসব। আজ বুধবার পহেলা অগ্রহায়ণ (১৫ নভেম্বর) সকালে অতিথিরা নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আগে ধান কাটা ও ধান মাড়াইয়ে অংশ নেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী গ্রামে নবান্ন উৎসবের এই আয়োজন করা হয়। ধান কাটা ও ধান মাড়াইয়ের মাধ্যমে নবান্ন উৎসবের উদ্বোধনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, ‘অগ্রহায়ণ মাস এলেই প্রান্তর জুড়ে হিমেল বাতাসে সোনালি ধান দোলা দিত। মনের আনন্দে কৃষকরা গোলায় ধান তোলার পর ঘরে ঘরে নতুন ধানের চাল দিয়ে তৈরি পিঠা পায়েসের গন্ধ ছড়িয়ে থাকত এলাকাজুড়ে। কালের পরিক্রমায় এখন আমরা ঐতিহ্য ভুলে অন্তঃসারশূন্য আধুনিক হতে চেষ্টা করি। আমরা যুগের সঙ্গে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলব, তবে নিজের ঐতিহ্য ভুলে নয়।’
আঞ্চলিক কৃষি কর্মকর্তা দিলিপ কুমার অধিকারীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান তালুকদার, আদর্শ সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. শাহিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সামছুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ আক্তার, আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক প্রমুখ।
নবান্ন উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার। এছাড়া আমড়াতলী ইউনিয়নের শতাধিক কৃষক এই আয়োজনে সহযোগিতা করেন।
আরও পড়ুন-
হিলিতে নবান্ন উৎসব পালিত

নবান্ন উৎসবে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজন

বান্দরবানে নবান্ন উৎসব-১৪২৪ উদযাপন

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম