নবান্ন উৎসবে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২১:৫২আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২২:৩২

লক্ষ্মীপুরে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত র‌্যালি লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করা হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, ধান কাটা উৎসব, গ্রামবাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে পিঠা উৎসব প্রভৃতি।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ পহেলা অগ্রহায়ণ, বুধবার (১৫ নভেম্বর) সকালে শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ঢাক, ঢোল, কলসি আর কাঁচি হাতে নিয়ে গ্রামবাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন অংশগ্রহণকারীরা। পরে কালেক্টরেট বিদ্যালয় মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয় এই র‌্যালি।

এর আগে, পশ্চিম লক্ষ্মীপুর এলাকায় মাঠে ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু দাউদ মো. গোলাম মোস্তফা, স্থানীয় সরকারের উপ-পরিচালক মীর শওকত হোসেন, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যা আল মামুন প্রমুখ।
পরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নতুন চালে তৈরি বিভিন্ন ধরনের পিঠাপুলির পসরা সাজিয়ে বসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। কৃষক-কৃষাণী ও গ্রামের বধূরা এই পিঠা উৎসবে অংশ নেন।
আরও পড়ুন-
হিলিতে নবান্ন উৎসব পালিত

বান্দরবানে নবান্ন উৎসব-১৪২৪ উদযাপন

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক