শেয়ালের কামড়ে আহত ২৫

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২৩:৪৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২৩:৫৫

ময়মনসিংহ ময়মনসিংহ সদরের কাতলাসেন চরপাড়া গ্রামে শেয়ালের কামড়ে শিশু ও নারীসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপাতালের জলাতঙ্ক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জোবেদা(৬০), মাজাহারুল(২৬), আনোয়ারা(৫০), শামীমা খাতুন(২০), খালেদা(৫০), অজিফা(২৪), হাসিব(৮), মুরাদ(১০), ইভা(৬), শামীমা(২১), খুদেজা(৬০), আক্তার হোসেন(১০), আফসানা(১০), তহুরা(৭০), আমেনা(৩৫), লাবিব(১০), রুমা(২৫), আবু তাহের(৫০), সুফিয়া(৬৫), লাইলী(৪০), ইয়াসমিন(৩৫), সৈকত(৮), নুরুন্নাহার(২৫) ও রহিমা(৪৫)।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, রাত ৮টার পর থেকে একে একে ২৫ জন রোগী শেয়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।
কাতলাসেন চরপাড়া গ্রামের গৃহবধূ প্রত্যক্ষদর্শী কামরুন্নাহার জানান, মাগরিবের নামাজের পর হঠাৎ করে শেয়াল এসে রান্নাঘরসহ বাইরে থাকা শিশু, নারী ও পুরুষদের একের পর এক কামড়াতে থাকে। তবে কতগুলো শেয়াল কামড়িয়েছে অন্ধকার রাতের কারণে তা তিনি দেখেননি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দাবি করে তিনি আরও জানান, ভয়ে কেউ ঘরের বাইরে বের হননি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের