লক্ষ্মীপুরে নারীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ সাবেক স্বামীর বিরুদ্ধে

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৭, ২২:৫৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ০০:০৭

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কমলনগরে এক নারীকে অপহরণের পর ধর্ষণ ও চুল কেটে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই নারীর সাবেক স্বামী আবুল কালাম ও তার দুই বন্ধু ওই নির্যাতন চালায়।

শনিবার (১৮ নভেম্বর) বিকালে ওই নারীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ এলাকা থেকে ওই নারীকে অপহরণ করে রাতভর ধর্ষণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম নিজেই গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।

ঘটনার শিকার ওই নারীর ৬ ও ৮ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। অভিযুক্ত আবুল কালাম তোরাবগঞ্জ এলাকার আনোয়ার আলীর ছেলে।

ভিকটিম ওই নারী জানান, কয়েক মাস আগে পারিবারিক কলহের জের ধরে আবুল কালামের সঙ্গে তার বিয়েবিচ্ছেদ হয়। শুক্রবার সন্ধ্যায় উপজেলার তোরাবগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে লক্ষ্মীপুর আসার পথে আবুল কালামসহ আরও কয়েকজন তাকে অপহরণ করে চোখ বেঁধে একটি ঘরে নিয়ে যায়। এসময় কালামের দুই বন্ধু তাকে মারধর করে চুল কেটে দেয়। পরে কালাম ও তার বন্ধু বাবলুসহ তিন জনে মিলে তাকে ধর্ষণ করে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার কমলাশীষ রায় বলেন, ধর্ষণ ও নির্যাতনে আঘাতপ্রাপ্ত এক নারী হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের ঘটনার পরীক্ষা নিরীক্ষা রবিবার (১৯ নভেম্বর) সকালে করা হবে বলে জানান তিনি।

এদিকে, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, এ ঘটনায় তদন্তসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলেছে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান