বঙ্গোপসাগরে নিখোঁজের চারদিন পর তিন জেলের মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৭, ০৪:৫৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৫:০০

বঙ্গোপসাগর বঙ্গোপসাগরে চার জেলে নিখোঁজের চারদিন পর তাদের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জেলেরা। মাছ ধরতে গিয়ে নিম্নচাপের কারণে ট্রলারডুবিতে তাদের মৃত্যু হয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হচ্ছেন উপজেলার ছোট আমখোলা গ্রামের জসিম উদ্দিন (৩৫), শাহিন মিয়া (৩২) ও বড় আমখোলা গ্রামের আশিকুর রহমান কিরন (৩০)। সোনাকাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. সুলতান ফরাজী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী জানান, তালতলীর নিদ্রা সকিনার প্রায় ৩০ কিলোমিটার দূরে লাল দিয়ার চর সংলগ্ন এলাকায় মাছ ধরার ট্রলারে থাকা জেলেরা ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায়। এ সময় তারা মরদেহ দেখে চিনতে পারে এবং লাশ নিয়ে কিনারে আসতে শুরু করে।

হঠাৎ করে গত৭ ডিসেম্বর  বৃহস্পতিবার সাগরে নিম্নচাপ তৈরি হলে আমখোলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের এফবি হাওলাদার নামের মাছধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় চার জেলে নিখোঁজ হয়। শেষ পর্যন্ত তিনজনের মরদেহের খোঁজ মিললেও আলী হোসেন (৩৪) নামের আরেক জেলের এখনও সন্ধান মেলেনি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি