সিদ্ধিরগঞ্জে নানি-নাতি হত্যা: ২ আসামি ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ০১:৩৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ০১:৪৬

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নানি ও নাতিকে শ্বাসরোধে হত্যার ঘটনায় গ্রেফতার দুই আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১২ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ বিচারিক হাকিম আশেক মাহমুদ এ রিমান্ড মঞ্জুর করেন। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের পরির্দশক (তদন্ত) নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন– মাসুম (৩৫) ও মুক্তার হোসেন (২৮)।

নজরুল ইসলাম জানান, মাসুম ও মুক্তারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত তাদের ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

নজরুল ইসলাম আরও জানান, বৃহস্পতিবার রাতে মাসুম ও মুক্তার হোসেনকে শিমরাইল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গত ৭ জানুয়ারি নানা-নাতি হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া আরও এক আসামি আক্তার হোসেন বিচারিক হাকিম মেহেদী হাসানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আক্তার হোসেন তার জবানবন্দিতে মাসুম ও মুক্তার হোসেনের সংশ্লিষ্টতার কথা জানান। পরে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গত ৪ জানুয়ারি নিখোঁজের ৫ দিন পর পাইনাদীর মধ্যপাড়ায় বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে পুলিশ নানি পারভিন আক্তার ও তার নাতি মেহেদী হাসানের অর্ধ-গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এরপর পুলিশ নবী আউয়ালকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠায়। নানি-নাতির লাশ উদ্ধারের ঘটনায় ৪ জানুয়ারি রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাসিরউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম