ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিল্পী নকুলের সহকর্মীসহ নিহত ২

ফরিদপুর প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ০৩:২১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ০৩:২৭

ধুমড়ে মুচড়ে মাইক্রোবাস (ছবি- প্রতিনিধি)

ফরিদপুরের ভাঙ্গায় মাইক্রোবাস দুর্ঘটনায় শিল্পী নকুল কুমার বিশ্বাসের এক সহকর্মীসহ দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার সূর্যনগর নামক এলাকায় ঢাকা- খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি এজাজুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

নিহতরা হলেন– নকুল কুমারের সংগীত দলের যন্ত্রশিল্পী অহিদউদ্দিন সুজাত (৩৫) ও মাইক্রোবাস চালক মোশাররফ হোসেন (৪০)।

আহত দুই জনও নকুল কুমারের সংগীত দলের শিল্পী। তারা হলেন– নিমাই ও দিপক। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নিমাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তবে মাইক্রোবাসটিতে নকুল কুমার বিশ্বাস ছিলেন না।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, ভারত থেকে অনুষ্ঠান শেষে মাইক্রোবাসে করে নকুল কুমার বিশ্বাসের গানের দলের শিল্পীরা ঢাকায় ফিরছিলেন। পথে ফরিদপুরের ভাঙ্গার ভদ্রকান্দায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে তাদের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোশাররফ হোসেন ও ওয়াহিদ সুজাত। আর আহত হন নিমাই ও দিপক।

ওসি এজাজুল ইসলাম বাংলা ট্রিবিডনকে জানান, মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন রাস্তার আইল্যান্ডে ধাক্কা খেয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি