জাহান্নামের দরজা খুলে যাবে: ইসরায়েলকে ইরানের নতুন আইআরজিসি প্রধানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫, ২১:৪৫আপডেট : ১৩ জুন ২০২৫, ২২:৪২

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির নতুন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইসরায়েলি হামলার জবাবে শিশু হত্যাকারী জায়নবাদী শাসকের ওপর শিগগিরই জাহান্নামের দরজা খুলে যাবে। শুক্রবার তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি এক বার্তায় এ মন্তব্য করেছেন। ইরানের বার্তা সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

পাকপুর বলেন, ইসরায়েলি হামলায় নিহত আমাদের সামরিক কমান্ডার, বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের রক্তের বদলা নিতে এবং সর্বোচ্চ নেতার নির্দেশ পালন করতে আমরা প্রস্তুত। ইসরায়েলি শাসকের জন্য কঠিন ও বেদনাদায়ক পরিণতি অপেক্ষা করছে।

শুক্রবার ভোররাতে ইসরায়েল তেহরানসহ একাধিক শহরে ব্যাপক সামরিক হামলা চালায়। হামলায় নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি, আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির অ্যারোস্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলি হাজিজাদে এবং খাতাম আল-আনবিয়া সদর দফতরের প্রধান মেজর জেনারেল গোলাম আলী রাশিদ।

এই আক্রমণের পরই সর্বোচ্চ নেতা খামেনি পাকপুরকে নতুন আইআরজিসি প্রধান হিসেবে নিয়োগ দেন।

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা পাল্টা জবাবের জন্য প্রস্তুতি নিচ্ছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের