অসুস্থ আইভী ল্যাবএইডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৮, ১৭:০৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৪৯

ল্যাবএইডের সিসিইউতে মেয়র আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দ্রুত ঢাকার ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

মেয়রের ছোট ভাই আহমদ আলী রেজা উজ্জল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে এসেছি।’

এদিন বিকাল তিনটার দিকে নাসিক নগর ভবনে মেয়র হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা (পিএ-২) আবুল হোসেন।

তিনি বলেন, ‘মেয়র বিকালে নিজ কার্যালয়ে একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করেন। বমি বমি ভাব হলে তিনি বাথরুমে গিয়ে বমি করেন। পরে বের হয়ে স্যালাইন খান।’

তিনি আরও বলেন, ‘মেয়র অসুস্থ হয়ে পড়লে সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি চিকিৎসক দল তার প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকরা এ সময় তার প্রেসার লো পাচ্ছিলেন। তাকে তাৎক্ষণিক স্যালাইন পুশ করার সিদ্ধান্ত নেন তারা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা দেন স্বজনরা।’ 

আরও পড়ুন:

আইভীর চিকিৎসায় ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড
হঠাৎ অসুস্থ আইভী, নেওয়া হচ্ছে ঢাকায়

/এসএনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম