কালিয়ায় আগুনে ৩ দোকান পুড়েছে

নড়াইল প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:০৮আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:১৯

আগুন

নড়াইলের কালিয়া উপজেলায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে সদরের হাসপাতাল সড়কের পাশে এ ঘটনা ঘটে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলী এ খবর নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিনগত রাতে হাসপাতাল রোডের বিজন দাশ, বিষ্ণু পদ ও মিজানুর রহমানের ফার্নিচারের দোকান আগুনে পুড়ে যায়। এসময় পাশের কল্যাণ দাসের দ্বিতল ভবনের বিদ্যুতের তারসহ প্লাস্টিকের নানা সরঞ্জাম, ৫টি বিদ্যুতের মিটার, বিদ্যুৎ সংযোগের তার ও একটি বিদ্যুতের খুঁটিও আগুনে পুড়ে যায়। পুলিশ ও স্থানীয়রা ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি মো. শমসের আলী বলেন, ‘বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ২৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম