বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপি’র বিভাগীয় সমাবেশের অনুমতি

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৮, ০০:৩৭আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ০০:৪০

বরিশাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে শনিবার বিভাগীয় সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

এদিকে জেলা বিএনপি দাবি করেছে, সমাবেশকে বাধাগ্রস্থ করতে পুলিশ তাদের নেতা-কর্মীদের গ্রেফতার করছে। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নেতা-কর্মীদের মাঝে ভীতি সঞ্চার করা হচ্ছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান জানান, বিএনপি নগরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশ করতে চাওয়ায় তাদের অনুমতি দেওয়া হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ যে কোনও ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশের প্রস্তুতি রয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে যা যা করণীয় সবই করা হচ্ছে।

এদিকে বরিশাল কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার সত্যরঞ্জন খাসকেল জানান, বৃহস্পতিবার দুইজন এবং শুক্রবার চারজনকে গ্রেফতার করা হয়েছে। যাদের গ্রেফতার করা হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। কাউকে অনর্থক হয়রানি বা গ্রেফতার করা হচ্ছে না।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান