‘এমন হবে জানলে ছেলেকে বিদেশ পাঠাতাম না’

ফেনী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০৭:৩৭আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০৭:৩৭

ফেনী

সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ছয় বাংলাদেশির একজন ফেনীর রাশেদের বাড়িতে চলছে শোকের মাতম। বুধবার (১৮ এপ্রিল) তার মৃত্যুর খবর  বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে স্বজনদের মধ্যে। এসময় নিহতের পিতা রফিকুল ইসলাম বলেন, ‘এমন হবে জানলে ছেলেকে কখনোই বিদেশ পাঠাতাম না।’ ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

সরেজমিন ফেনী শহরের উত্তর বিরিঞ্চি এলাকার বাড়িতে গিয়ে দেখা যায়, নিহত রাশেদের মা কুলফুরের নেছা ও স্ত্রী শিখা মজুমদার বার বার মূর্ছা যাচ্ছেন।

জানা যায়, জীবনের তাগিদে তিন মাস আগে সৌদি আরব পাড়ি জমান শহরের উত্তর বিরিঞ্চি এলাকার মো. মহিউদ্দিন রাশেদ (৩৫)। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাবার খেয়ে রাশেদসহ ৭ বাংলাদেশি ঘুমিয়ে পড়েন। বুধবার ভোরে গ্যাস সিলিন্ডার বিম্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সবাই মারা যায়। দুই বোন এক ভাইয়ের মধ্যে রাশেদ সবার ছোট। তার তিনটি সন্তান রয়েছে।

আরও খবর: সৌদি আরবে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম