নীলফামারীতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন শুরু

নীলফামারী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৮, ০৭:৪৮আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ০৭:৪৮

 

সংবাদ সম্মেলন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা-চেতনা, আদর্শ, দর্শন এবং তার সমস্ত সৃষ্টিকে ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে নীলফামারীতে তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন ২০১৮ শুরু হচ্ছে। এ উপলক্ষে বুধবার (১৮ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, জেলা শহরের শিল্পকলা একাডেমি  মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ সম্মেলনের উদ্বোধন করবেন কবি কাজী নজরুল ইসলামের পৌত্রি ও কবি নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য খিলখিল কাজী। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ১৯ এপ্রিল হতে ২১ এপ্রিল রাত পর্যন্ত তিন দিনব্যাপী এই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছ কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।  

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নজরুল একাডেমির সচিব ও পরিচালক আব্দুর রহিম, নজরুল একাডেমির নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভূঞা, নজরুল একাডেমির উপ-পরিচালক কবি রেজা উদ্দিন স্ট্যালিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাহিদ পারভেজ প্রমুখ।

একাডেমির সচিব জানান, এবারই প্রথম উত্তরাঞ্চলের নীলফামারী জেলায় আয়োজন করা হয়েছে জাতীয় নজরুল সম্মেলন ২০১৮। সম্মেলনের তিন দিনের কর্মসূচির মধ্যে রয়েছে নজরুল বিষয়ক আলোচনা, নজরুল জীবন পরিক্রমা, তথ্যচিত্র প্রর্দশন, একক সংগীত, দলীয় সংগীত, আবৃত্তি, নৃত্য এবং নাটক। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান