কোচিং সেন্টারে অভিযান: ১৩ শিক্ষককে জরিমানা

বগুড়া প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ০৩:৪৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ০৪:০২

 বগুড়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বুধবার বিকালে শহরের জলেশ্বরীতলা ও উপশহর এলাকায় ৫টি কোচি সেন্টারে অভিযান চালিয়ে ১৩ শিক্ষককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

তারা হলেন, শহরে জলেশ্বরীতলার ইউনিক পাবলিক স্কুলের শিক্ষক মনোয়ার হোসেন, রুবেল মিয়া, জেসমিন আকতার ও সাখাওয়াত হোসেন, ভাইবোন মডেল স্কুলের শাহানাজ পারভিন হাওয়া, শাহিন সুলতানা, কানিজ ফাতেমা তিথি ও জহুরুল হক, জলেশ্বরীতলার আবু সুফিয়ান, নিশিন্দারা উপশহরের শিওর সাকসেস কোচিং সেন্টারের আজিজুল হক, আবু হাসান ও রুবেল মিয়া এবং উপশহরের এমআর মডেল স্কুলের ফিরোজ কবির।

আদালত সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনা করা হচ্ছিল। বুধবার বিকালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ মহলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানে থাকা কোচিং সেন্টারে অভিযান চালান। সেখান থেকে ১৩ জন শিক্ষককে আটক করেন। পরে তাদের  প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়। তারা জরিমানার টাকা পরিশোধ এবং ভবিষ্যতে কোচিং সেন্টারে ক্লাস না নেওয়ার অঙ্গীকার করেন।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম