‘কুষ্টিয়া হবে সাংস্কৃতিক রাজধানী’

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ মে ২০১৮, ০৯:২৩আপডেট : ০৯ মে ২০১৮, ১০:১০

কুষ্টিয়ায় রবীন্দ্রজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশের রাজধানী ঢাকা। আর বন্দরনগরী হচ্ছে চট্রগ্রাম। সে দৃষ্টি থেকে কুষ্টিয়া হবে সাংস্কৃতিক রাজধানী।’ মঙ্গলবার (৮ মে) বিকালে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়ি প্রাঙ্গণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত শিলাইদহকে আকর্ষণীয় করতে সরকারের সব ধরনের প্রচেষ্টা রয়েছে। কবিগুরু এখানে ১০ বছর কাটিয়েছেন। এজন্যই শিলাইদহের গুরুত্বও বেশি।’

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।  

সভাপতির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘পর্যটন কেন্দ্রের ধারণা সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত। তাই শিলাইদকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য বর্তমান সরকার খুবই আন্তরিক।’ কুষ্টিয়ায় রবীন্দ্রজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান

অনুষ্ঠানে আরও বক্ত্য রাখেন কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান প্রমুখ। এছাড়াও রবীন্দ্রনাথের জীবনাদর্শ ও সাহিত্য কর্ম নিয়ে স্মারক বক্তৃতা প্রদান করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী। আলোচনা শেষে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির উদ্যোগে রবীন্দ্রসংগীত ‘আজি শুভ দিনে পিতারও ভুবনে অমৃত সদনে চলো যাই’ পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সুচনা করা হয়। এর আগে শিলাইদহে গীতাঞ্জলী বিশ্রামাগারের সামনে নির্মিত ডায়াসে তিন মন্ত্রীকে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রসঙ্গত, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী ২৫ বৈশাখ (৮মে) উপলক্ষে কবিগুরুর স্মৃতিধন্য কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ কুঠিবাড়ীতে ৮, ৯ এবং ১০মে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চার দিনব্যাপী রবীন্দ্র মেলার আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

আরও পড়ুন- শাহজাদপুর কাছারিবাড়িতে পালিত হচ্ছে দুই দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী