ভারী বৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা, বন্ধ রাঙামাটির প্রধান সড়ক

রাঙামাটি প্রতিনিধি
১১ জুন ২০১৮, ০০:৩১আপডেট : ১১ জুন ২০১৮, ০০:৫১

বৃষ্টি (ফাইল ছবি)

রাঙামাটিতে সকাল থেকে টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে ধসের আশংকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে, ঘাগড়ার শালবন এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কে বিদ্যুতের একটি খুঁটি উপড়ে পড়ায় জেলার প্রধান সড়কটি বন্ধ হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দুপুরে উন্নয়ন বোর্ডের পাশে দেয়াল ধসে পড়ে। রাতে শহরের চম্পকনগর, শিমুলতলি, ভেদভেদি ও কলেজ গেইট এলাকায় ভূমি ধসে পড়ে। এ ছাড়া, আরও কিছু এলাকায় ভূমি ধসে পড়ার খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

ভারী বর্ষণের কারণে দুপুরের পর থেকে শহর বিদ্যুৎহীন হয়ে রয়েছে। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে  পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকজনদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, যেকোনও সময় পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী