বজ্রপাতে মাদ্রাসার অফিস কক্ষসহ চারটি কক্ষে আগুন

কুড়িগ্রাম প্রতিনিধি
২৪ জুন ২০১৮, ১২:৩৪আপডেট : ২৪ জুন ২০১৮, ১৩:২২

আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র বজ্রপাতে কুড়িগ্রাম শহরের আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষের কক্ষ, অফিস কক্ষসহ চারটি রুমের জরুরি কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। রবিবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মঞ্জিল হক এ তথ্য জানিয়েছেন।

আগুনে পুড়ে যাওয়া কক্ষ মাদ্রাসার পিয়ন এনামুল হক জানান, রবিবার সকালে বৃষ্টির সময়ে বজ্রপাত হচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে অধ্যক্ষের কক্ষের ওপর বিকট শব্দে বজ্রপাত হলে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে এই আগুন পাশের আরও তিনটি কক্ষে ছড়িয়ে পড়ে। আগুনে চারটি কক্ষের জরুরি কাগজপত্রসহ তিনটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও আসবাবপত্র পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মঞ্জিল হক জানান, বজ্রপাতে সৃষ্ট অগ্নিকাণ্ডে মাদ্রাসার অফিস কক্ষসহ চারটি কক্ষের মালামাল পুড়ে গেছে। এতে আনুমানিক প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আলিয়া কামিল মাদ্রাসা

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর বখত জানান, বজ্রপাতে প্রতিষ্ঠানের সব গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। একটি কোরআন শরিফ ছাড়া কোনও কিছুই অক্ষত উদ্ধার করতে পারিনি।

ঘটনার পরপরই কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন, জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক