সিদ্ধিরগঞ্জে অটোরিকশার সোলার চার্জিং স্টেশন উদ্বোধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০১৮, ০২:০০আপডেট : ২৯ জুন ২০১৮, ০২:২৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে ২০ কিলোওয়াট পিক ক্ষমতাসম্পন্ন সোলার চার্জিং স্টেশন (অটো/রিকশার ব্যাটারির চার্জিং স্টেশন) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিদ্ধিরগঞ্জ ৩৩/১১ কেভি উপকেন্দ্র সংলগ্ন এলাকায় এ সোলার চার্জিং স্টেশন উদ্বোধন করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিপিডিসির সোলার চার্জিং স্টেশনের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিপিডিসির নির্বাহী পরিচালক (এডমিন অ্যান্ড এইচআর) আবু তাজ মো. জাকির হোসেন, নির্বাহী পরিচালক (প্রকৌশলী) মো. রমিজ উদ্দিন সরকার, নির্বাহী পরিচালক (অপারেশন) এটিএম হারুন অর রশিদ ও নির্বাহী পরিচালক (অর্থ) মো. গোলাম মোস্তফা ও ডিপিডিসির প্রধান প্রকৌশলী এ এস এম মাহমুদুল হক প্রমুখ।

ডিপিডিসির সোলার চার্জিং স্টেশনের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, এ সোলার স্টেশনটি ৫৯ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। রহিম আফরোজ রিনিউঅ্যাবল এনার্জি সোলার স্টেশনটি বাস্তবায়ন করে।

এ সোলার স্টেশনের মাধ্যমে এক সঙ্গে ১৬-২০টি অটোরিকশা কিংবা ব্যাটারিচালিত রিকশায় চার্জ দেওয়া যাবে। প্রতিটি অটোরিকশা কিংবা ব্যাটারিচালিত রিকশায় কমপক্ষে ৬ ঘণ্টা চার্জ দিতে হবে। এ স্টেশনের ফলে প্রতিদিন জাতীয় গ্রিডে ৮০-১০০ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ সাশ্রয় হবে।

 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান