ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
০৭ জুলাই ২০১৮, ১৩:১১আপডেট : ০৭ জুলাই ২০১৮, ১৩:১১

ঝিনাইদহে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটবাড়িয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের সমর্থক দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার (৭ জুলইই) সকালে এ ঘটনা ঘটে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, ভাটবাড়িয়া গ্রামের আজিজুর রহমান মেম্বর ও আফজাল হোসেনের সামাজিক দল রয়েছে। দু’দলই আওয়ামী লীগ সমর্থক। আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে শত্রুতা চলে আসছে। গত ১ জুলাই দু’দলের সংঘর্ষে ৩ জন আহত ও ২০টি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়।

এরই জের ধরে শনিবার সকালে উভয় পক্ষ ঢাল সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে ভর্তি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি