চকরিয়ায় দু’গ্রুপের ‘গোলাগুলি’তে যুবক নিহত

কক্সবাজার প্রতিনিধি
২১ জুলাই ২০১৮, ১০:২২আপডেট : ২১ জুলাই ২০১৮, ১০:৪৮

কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে ‘গোলাগুলি’তে মোহাম্মদ ইসমাইল (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। শনিবার ভোর রাত ৪টার দিকে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রিজের পাশে এই গোলাগুলির ঘটনা ঘটে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৪৬৫পিস ইয়াবা উদ্ধার করেছে।

নিহত ইসমাইল চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পুঁচপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, শনিবার রাত আনুমানিক ৪টার দিকে খবর আসে যে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রিজের পাশে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে গোলাগুলি হচ্ছে। এসময় চকয়িা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মো. ইসমাইল (৩০) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ জানতে পারে যে মো. ইসমাইল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে ৬টি মামলা রয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম