রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় থাকা বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জুলাই ২০১৮, ০১:২৫আপডেট : ২২ জুলাই ২০১৮, ০২:১৪

বাকৃবির মঞ্চে আগুন

আগুনে পুড়ে গেছে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মঞ্চ। রবিবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাষ্টপতি মো. আব্দুল হামিদ উপস্থিত থাকার কথা ছিল। শনিবার রাত পৌনে ১২টায় এই আগুনের সূত্রপাত।

প্রায় ১ ঘন্টার চেষ্টায় পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। 

প্রত্যক্ষদর্শী বাকৃবির শিক্ষার্থী সৌরব দাস জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের পাশের মাঠে মঞ্চ তৈরির কাজ চলছিল। রাত পৌনে ১২টার দিকে মঞ্চের এক পাশে আগুন দেখতে পায়। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত ১২টার দিকে ৬টি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

বাকৃবির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে আগুন

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শহিদুর রহমান জানান, খবর পেয়ে ৬টি ইউনিট এসে দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে।

মঞ্চে আগুনের খবর পেয়ে বাকৃবি কর্তৃপক্ষ, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুড়ে যাওয়া মঞ্চ পুনরায় তৈরি করে রবিবার বিকেল ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ উপস্থিত থাকবেন কিনা এ বিষয়ে কিছুই জানাতে পারেননি বাকৃবি কর্তৃপক্ষ।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী