বরিশালে ম‌নীষার ওপর হামলার অভিযোগ (ভিডিও)

এস এম সামছুর রহমান, বরিশাল থেকে
৩০ জুলাই ২০১৮, ১৩:০৫আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৪:৪৬

হামলার অভিযোগ করেছেন ডা. মনীষা চক্রবর্তী বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০ জুলাই) সকালে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মনীষা।

তিনি বলেন, ‘সদর গার্লস স্কুল কেন্দ্রে এসে আমরা দেখলাম যে সমস্ত ব্যালটে মেয়রের সিল নৌকায় দেওয়া। আমরা যখন প্রিজাইডিং অফিসারকে জানালাম উনি কিছু করলেন না, উনি বসে থাকলেন। তারপরে যখন আমরা ব্যালট পেপারটা দেখতে গেলাম তখন আওয়ামী লীগের ব্যাজ পরা দুজন আমাকে ধাক্কা মেরে পেছন থেকে প্রচণ্ডভাবে আঘাত করে এবং আমার হাত থেকে ব্যালট নিয়ে ছিঁড়ে ফেলে। একজন লাল পাঞ্জাবি এবং আরেকজন নীল শার্ট পরা ছিল। আমার কাছে তাদের ছবিও আছে। আমার নখ পর্যন্ত ভেঙে গেছে। একজন মেয়র ক্যান্ডিডেটকে যদি তারা এভাবে আঘাত করে তাহলে তারা নিজেদের কোথায় চিন্তা করছে। তাহলে তো এই নির্বাচন করার আর কোনও অর্থ থাকে না।’

বাসদ প্রার্থী মনীষা বলেন, ‘আপনারা এখনও অফিসারের কাছে ছেঁড়া ব্যালট দেখতে পাবেন এবং দুইজন অফিসারই ইলেকশন কমিশনারের কাছে বলেছেন তাদের কাছ থেকে ব্যালট নিয়ে সিল মেরে দিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে অবস্থা। সারা বরিশালের প্রত্যেকটা কেন্দ্র থেকে খবর আসছে। প্রায় ১০০টা কেন্দ্র থেকে খবর এসেছে, প্রত্যেকটা জায়গায় একই কাজ করছে। সদরগঞ্জ স্কুল বরিশালের একটি প্রাণকেন্দ্র, এ কে স্কুল বরিশালের একটা সেন্টার। সেখানে বসে যদি সিল ঠেকানোর মতো কাজ করতে পারে তাহলে এই নির্বাচন কমিশন আসলে কী কাজ করছে সেটা জাতির কাছে একটা প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘আমরা এ বিষয়ে এখনও খোঁজ-খবর নিচ্ছি এবং আমাদের এজেন্টদেরও বিভিন্ন জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। ব্যালট, সিল দেওয়া ব্যালট ছিঁড়ে ফেলা হচ্ছে।’

উল্লেখ্য, নির্বাচনে অনিয়ম, ভোট কারচুপি, অনিয়ম, এজেন্টদের বের করে দেওয়া, ব্যালট ছিনতাই ও জালভোটসহ বিভিন্ন অভিযোগে বরিশালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়দুর রহমান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন- 

বরিশালে এবার ভোট বর্জনের ঘোষণা বিএনপি প্রার্থীর

বরিশালে ভোট বর্জনের ঘোষণা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর

ফল যাই হোক মেনে নেবো: সাদিক আবদুল্লাহ

/এসএসএ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের