বরিশালে এবার ভোট বর্জনের ঘোষণা বিএনপি প্রার্থীর

জহিরুল ইসলাম, বরিশাল থেকে
৩০ জুলাই ২০১৮, ১২:৩৭আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১৪:২৬

সংবাদ সম্মেলনে সরওয়ার বরিশাল সিটি করপোরেশনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্ব, কারচুপি, এজেন্টদের মারধর ও জালভোটের অভিযোগ এনেছেন তিনি। সোমবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।

এর আগে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব।
সকাল ৮টা ৪০ মিনিটে নগরীর কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে নিজ কেন্দ্রে ভোট দিতে যান বিএনপি মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার। ভোট দিতে এসে নিজের ভোটার নম্বর খুঁজতে থাকেন তিনি। এরপর দলীয় নেতাকর্মীদের কাছে ভোটার নম্বর জানতে চান সরওয়ার। কিন্তু কেউ জানাতে পারেননি। এরপর ফোন করে ভোটার নম্বরটি তিনি জানতে পারেন। এতেই ১৫ মিনিট সময় লেগে যায়। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘বিভিন্ন কেন্দ্র থেকে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। কেন্দ্র পাহারা দিচ্ছে ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা। আমার ভোটার নম্বরটা খুঁজে পেতে দেরি হয়েছে। কারণ, আমার সমর্থকদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে। পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে সরওয়ার এদিকে সরওয়ার একাধিক ভোট দিচ্ছেন বলে চিৎকার শুরু করে ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের চেষ্টা চালায় আওয়ামী লীগের কর্মীরা। এ সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সাধারণ ভোটারদের মধ্যে তখন আতঙ্ক তৈরি হয়। অনেক ভোটার নিজের ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরও সেখানে কয়েক দফায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে একই বিদ্যালয়ে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেন প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় রত্ন। আধঘণ্টা পর ফের ভোট শুরু হয়।

উল্লেখ্য, সোমবার (৩০ জুলাই) বরিশাল টাউন হলের সামনে সাংবাদিকদের সামনে ইসলামী আন্দোলনের (হাতপাখা প্রতীক) প্রার্থী ওবায়দুর রহমান অভিযোগ করেন, ‘নির্বাচনি এজেন্টদের বের করে দেওয়া, ডিজিটাল কারচুপি, নৌকার পক্ষে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের কারণে এই ভোট বর্জনের ঘোষণা দিচ্ছি।’

আরও পড়ুন- 

বরিশালে ভোট বর্জনের ঘোষণা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর

ফল যাই হোক মেনে নেবো: সাদিক আবদুল্লাহ

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
জামিনে মুক্তি পাওয়া ওয়ার্ড বিএনপির সভাপতিকে গুলি করে হত্যা
সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, প্রশ্ন রিজভীর
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা