একদিনে ১১০টি মামলা ও ৬৫টি মোটরসাইকেল আটক শেরপুরে

শেরপুর প্রতিনিধি
০৬ আগস্ট ২০১৮, ১২:১৫আপডেট : ০৬ আগস্ট ২০১৮, ১২:২২

শেরপুর সারাদেশের মতো রবিবার (৫ আগস্ট) থেকে শেরপুরেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। প্রথম দিনে জেলায়  ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে লাইসেন্সবিহীন ৬৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে। চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকা ও ট্রাফিক আইন মেনে না চলার দায়ে ২ লাখ টাকা জরিমানা এবং ১১০টি মামলা হয়েছে।

ট্রাফিক সপ্তাহ পালন উপলক্ষে শেরপুরে ট্রাফিক ইন্সপেক্টর মেহেদী হাসান, মো. জাহাঙ্গীর আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে ফোর্সসহ জেলা শহরের থানার মোড়ে অভিযান চালানো হয় রবিবার। শেরপুর ট্রাফিক সার্জেন্ট রুবেল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের লাইসেন্স, ইন্স্যুরেন্স ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ কাগজপত্র পাওয়া মোটরসাইকেল ও চালকদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে আইন লঙ্ঘনের অভিযোগে প্রথমদিনে ১১০টি মামলা ৬৫টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

আরও পড়ুন- ট্রাফিক সপ্তাহের প্রথম দিনেই রাজশাহীতে ৩৭৫ মামলা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম