দেশকে রক্ষা করতে জিয়া পরিবারের মুখোশ উন্মোচন করা জরুরি: তথ্যমন্ত্রী

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১৭ আগস্ট ২০১৮, ১৪:০৫আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ১৪:১১

কুষ্টিয়ায় হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করতে না পারলে বাংলাদেশ নিরাপদ হবে না ও রাজনৈতিক শান্তি আসবে না। বাংলাদেশকে রক্ষা করতে হলে, দেশকে জঙ্গি-সন্ত্রাস-সংঘাতমুক্ত করতে হলে জিয়া পরিবারের দুষ্কর্মের মুখোশ উন্মোচন করা সবারই কর্তব্য। এটা জরুরি হয়ে পড়েছে। আমি সেই কাজটি করছি।’

শুক্রবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন। ‘তথ্যমন্ত্রী যে কাজটি করেন, সেজন্য তাকে জিয়া পরিবারের সমালোচনা-বিষয়ক মন্ত্রী বলা উচিত’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের এই মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি হচ্ছে সেই দল যারা পচাত্তরের পরে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতি বহন করছে। তাই বাংলাদেশ নিয়মতান্ত্রিক পথে রাখতে হলে বঙ্গবন্ধু হত্যার অপরাজনীতির বাহকদেরও শায়েস্তা করতে হবে এবং রাজনীতি ও নির্বাচনের বাইরে নির্বাসনে পাঠাতে হবে। এটা রাজনৈতিক কথা, কোনও প্রতিহিংসার কথা নয়।’

জাসদ সভাপতি বলেন, ‘এখন যারা খালেদা, তারেক জিয়ার পক্ষে ওকালতি করছেন তারা কার্যত পাকিস্তানের দালাল, আলবদর-রাজাকারের দোসর, জঙ্গি-সন্ত্রাসীদের পৃষ্টপোষক। সুতরাং বিএনপি নেতারা এই ব্যাপারে আমার সমালোচনা করার মধ্যদিয়ে জেনারেল জিয়া, খালেদা ও তারেকের দুষ্কর্ম আড়াল করার চেষ্টা করছেন।’

নজরুল ইসলাম খানকে উদ্দেশ করে হাসানুল হক ইনু বলেন, ‘সামনে নির্বাচন আছে, সংবিধান অনুযায়ী করবেন। কিন্তু নির্বাচন নিয়ে জিয়া, খালেদা ও তারেকের বিষয়ে দরকষাকষি করে কোনও অপরাধীকে হালাল করার কোনও প্রক্রিয়ায় আমাদের সরকার যাবে না।’

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) একেএম জহিরুল ইসলাম, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন- শান্তিময় পরিবেশটাকে ভয়ঙ্কর রূপ দিতে বিএনপি উঠে পড়ে লেগেছে: কাদের


/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের