প্রশিক্ষণে অংশ নিতে ২২ সদস্যের বিজিবি প্রতিনিধি দল ভারতে

বেনাপোল প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২১

বেনাপোল স্থলবন্দর প্রবেশ দ্বার সীমান্ত নিরাপত্তার জন্য বর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণে অংশ নিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২২ সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত গেছেন। সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় প্রতিনিধি দলটি ভারতে প্রবেশ করেন। ভারতের রাজধানী দিল্লিতে বিএসএফ ট্রেনিং সেন্টারে ১০ দিন ব্যাপী বিজিবি-বিএসএফ'র যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবেন তারা।    

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির জেসিও সুবেদার জহিরুল ইসলাম। ২২ সদস্যের এই প্রতিনিধি দলটি পেট্রাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে পৌঁছালে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার তাদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব হারাধন জানান, ‘দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরও উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি ভারত গেছে।’ 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল ব্যবস্থাকে আরও উন্নত করতে ‘বর্ডার ম্যানেজমেন্ট’ নামে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বিজিবির ২২ সদস্যের প্রতিনিধি দলটি ভারতে গেছে। সেখানে দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কীভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। ১০ দিন ব্যাপী এই যৌথ প্রশিক্ষণ শেষে বিজিবি প্রতিনিধি দলটি ভারতের পেট্রাপোল দিয়ে দেশে ফিরে আসবেন বলে জানান নায়েব সুবেদার হারাধন।

অপর দিকে একই সময় মেজর আশফাকুজ্জামানের নেতৃত্বে বিজিবির ১৩ সদস্যের একটি বাস্কেটবল দল ভারতের দিল্লির চাওলা বিএসএফ ক্যাম্পের উদ্দেশে ভারতে প্রবেশ করেন। আগামী ৬ সেপ্টেম্বর বিজিবি-বিএসএফের মধ্যে একদিনের একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯ সেপ্টেম্বর প্রতিনিধি দলটি বেনাপোল দিয়ে দেশে ফিরে আসবে।

আরও পড়ুন- শিবরামপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের