মাস্তানি করে নমিনেশন পাবেন না: ওবায়দুল কাদের

জয়পুরহাট প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২২:২৯





জয়পুরহাট রেলস্টেশনে পথসভায় কথা বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘যারা জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তাদেরকে বলছি, সংশোধন হয়ে যান। সংশোধন না হলে মনোনয়ন পেতে কষ্ট হবে। আমলনামা জমা, এসিআর জমা, সব আজকে শেখ হাসিনার হাতে। কাজেই মাস্তানি করে, জনগণকে অখুশি করে কেউ নমিনেশন পাবেন না।’ শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে জয়পুরহাট রেলস্টেশনে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এসময় নমিনেশন পেতে আওয়ামী লীগ নেতাদের জনগনের কাছে গ্রহণযোগ্য হওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ঢাকা থেকে আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে তিনি উত্তরবঙ্গে সাংগঠনিক সফরে আসেন।

জয়পুরহাটে পৌঁছে সেতুমন্ত্রী বলেন, ‘জয়পুরহাটের মানুষ ভালো। আমাদের ছোট-খাটো ভুল ত্রুটি হতে পারে। কখনও কখনও কেউ আপনাদের সঙ্গে আচরণ খারাপ করতে পারেন। আমি সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

জেলা আওয়ামী লীগের আয়োজনে পথসভায় সভাপতিত্ব করেন, জেলা কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি পেতে হলে আদালতের মাধ্যমেই পেতে হবে। ১০ বছর গত হলো। বিএনপি কোনও আন্দোলন করতে পারেনি। এখনও আন্দোলনের ভয় দেখায়। মরা গাঙে কখনও জোয়ার আসে না। আগামী দুই মাসে জোয়ার আসারও কোনও সম্ভাবনা নেই। এখনও তারা চায় নাশকতা ও অরাজকতা সৃষ্টি করতে।’

আন্দোলনের নামে বিএনপি নাশকতা বা অরাজকতা করলে তা প্রতিরোধে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। উন্নয়নের ধারা বজায় রাখার স্বার্থে ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করারও নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

এসময় জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও আ ওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী শহরে একটি ওভারব্রিজ করে দেওয়ার ঘোষণা দেন।

এর আগে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে অনুরূপ পথসভায় ওবায়দুল কাদের বক্তব্য রাখেন।

পথসভায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আনোয়ার হোসেন, জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট জেলা আ’লীগের সহসভাপতি অ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি, গোলাম হক্কানি, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, তৌফিদুল ইসলাম বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজা, সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর: 

জনসমর্থনহীন প্রার্থীকে মনোনয়ন নয়: ওবায়দুল কাদের

জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন দেওয়া হবে: ওবায়দুল কাদের

বিলবোর্ড টানিয়ে আ.লীগের মনোনয়ন পাওয়া যাবে না: ওবায়দুল কাদের 

/টিটি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের