চকোরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহতদের পরিচয় মিলেছে

কক্সবাজার প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩৫

দুর্ঘটনা কবলিত বাস ও লেগুনা

কক্সবাজারের চকোরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত সাত জনের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের বরইতলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-লেগুনার ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন– চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর এলাকার আহমদ হোসেনের ছেলে খায়ের আহমদ (৪০), আবুল কাসেমের স্ত্রী জায়তুন আক্তার (৩০), মন্জুর আলমের ছেলে শফিকুল কাদের তুষার (২০), মোস্তাক আহমদের স্ত্রী রোকেয়া বেগম (২৭), হিন্দুপাড়া এলাকার মৃত জতিন্দ্র সিকদারের স্ত্রী বাসন্তী সিকদার (৬৫), কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকার মনসুর আহমদের ছেলে জহির আহমদ (৩২) ও একই এলাকার সাইফুল আলমের ছেলে আবুল কাশেম (২৭)। তবে এ দুর্ঘটনায় আহত পাঁচ জনের এখনও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী স্টারলাইন পরিবহনের একটি যাত্রীবাসী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনার সংঘর্ষ হয়। এতে ৯ জন গুরুতর আহত হন। তাদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চার জনকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে দুই জন পুরুষ ও দুই জন নারী। অন্য তিন জনের মধ্যে একজন চকরিয়ার ইউনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ও দুই জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

ওসি আরও জানান, হতাহতদের বেশিরভাগই লেগুনার যাত্রী। তবে স্টারলাইন বাসের বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। বাস ও লেগুনা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন–

চকোরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ৭

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের