মোবাইল চুরির অভিযোগে ডেকে নিয়ে দুই কিশোরীকে ধর্ষণ: আটক ৬

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৭

চট্টগ্রাম দুই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয় জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে নগরীর নিউ মার্কেট মোড়ের জলসা মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সন্ধ্যা  সাড়ে ৬টার দিকে মার্কেটের নবম তলার ছাদে নিয়ে ওই দুই কিশোরীকে আট যুবক ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

ওসি মোহাম্মদ মহসীন জানান, ‘ধর্ষণের শিকার দুই কিশোরীর মধ্যে একজন জলসা মার্কেটে চাকরি করতো। একই মার্কেটের পঞ্চম তলার জয়ন্তী বোরকা হাউসের মালিক রাশেদ ওই কিশোরীকে তার দোকানে কাজ করার জন্য একজন কর্মচারী লাগবে বললে রবিবার দুপুর ২টার দিকে সে তার এক বান্ধবীকে সেখানে যায়। পরে দোকানের একজনের মোবাইল হারিয়ে গেছে অভিযোগ এনে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করার নাম করে দুই কিশোরীকে মার্কেটের নবম তলার ছাদে নিয়ে যায় তারা। এরপর আটজন পালাক্রমে দুই কিশোরীকে ধর্ষণ করে।’

তিনি আরও বলেন, ‘খবর পেয়ে কোতোয়ালি থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িত আট জনের মধ্যে ছয় জনকে গ্রেফতার করে। অপর দুইজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের