নওগাঁয় পৃথক অভিযানে মোটরসাইকেল চুরি চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (২৯ সেপ্টেম্বর ) জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলো- বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার গিয়াস উদ্দিনের ছেলে রাজন (২২), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার সান্তাহার কলোনি এলাকার শহিদুল ইসলামের ছেলে সুজন (২৩), নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে মনোয়ার হোসেন (২৯), মো. স্বপন আলী (৩৪), নান্টু (৩০) এবং স্বপন (২৮)।
নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’
এছাড়াও পৃথক অভিযোগে আরও তিন জনকে আটক করা হয়েছে। তারা হলো- পাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ওপর চাকপাড়া গ্রামের এন্তাজ আলীর ছেলে মাহিদুর রহমান (৩০), একই শ্যামপুর লাইবেটলা গ্রামের খোশাল আলীর ছেলে কামাল হোসেন (৩৮) ও আজমতপুর স্থদমাপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে তরিকুল ইসলাম (২৭) ।








