জেলেদের কাছ থেকে ইলিশ ছিনতাই করতে গিয়ে পুলিশের এএসআই আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৮, ১৩:১৫আপডেট : ১৯ অক্টোবর ২০১৮, ১৩:২৩

মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের লৌহজং এর শামুরবাড়ির কাছে পদ্মা নদীতে জেলেদের ভয়ভীতি দেখিয়ে ইলিশ ছিনতাইকালে স্থানীয় জনতা ও জেলেদের হাতে আটক হয়েছেন পুলিশের এএসআই সোহেল রানা। পরে তাকে লৌহজং থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শুক্রবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানাকে লৌহজং থানায় সোপর্দ করা হয়। এসময় তার দুই সহযোগী মো. মোহন (২৪) ও লিটন শেখকেও (২২)  আটক করে জেলেরা। তাদের বাড়ি সিরাজদিখান উপজেলার জৈনসার এলাকায়।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, ‘পদ্মা নদীতে  নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ ধরায় নিয়োজিত জেলেদের কাছ থেকে জোরপূর্বক ইলিশ নেওয়ার সময় স্থানীয় জনতা ও জেলেরা তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের কাছে তাদের সোপর্দ করে। এএসআই সঙ্গে আরও দুইজন সিভিল ছিল। তারাও আটক আছেন।’

তিনি আরও জানান, ‘জেলেরা অভিযোগ করে গতকাল বৃহস্পতিবারও আটক এএসআই সোহেল জেলেদের কাছ থেকে ইলিশ ও টাকাপয়সা ছিনিয়ে নেয়। পরে জেলেরা জানতে পারে সে লৌহজং থানায় কর্মরত নয়। আজ শুক্রবার আবারও জেলেদের কাছ থেকে ইলিশ আনতে গেলে জেলেরা তাকে আটক করে।’

শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা জানান, ‘প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। সে জেলেদের কাছ থেকে জোরপূর্বক মা ইলিশ ও টাকা আদায় করার সময় জনতা ও জেলেরা তাকে পাকড়াও করে থানা পুলিশে সোপর্দ করেন। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

তিনি আরও জানান, ‘এএসআই সোহেল আগে মুন্সীগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। কিছুদিন আগে তিনি ডিএমপিতে বদলি হন।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী