জামালপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে দম্পতিকে তুলে নেওয়ার অভিযোগ

জামালপুর প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৮, ২০:৪৪আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ২১:০৪

তুহিন সরকার ও নাছরিন আক্তার রুমি

জামালপুরের মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রাম থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুহিন সরকার ও তার স্ত্রী নাছরিন আক্তার রুমিকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে নিখোঁজদের পরিবার থেকে এই অভিযোগ করা হলেও বিষয়টি অস্বীকার করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

তুহিনের পরিবার জানিয়েছে, রবিবার বিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী কিছু সদস্য ও নারী সদস্য তুহিন ও তার স্ত্রী নাছরিন আক্তার রুমিকে আটক করে নিয়ে যায়। এ সময় রাস্তায় পুলিশের দুটি পিকআপ ভ্যানে পুলিশ ছিল। তাদের কেন তুলে নেওয়া হলো, পরিবারের পক্ষ থেকে তখন এই প্রশ্ন করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারীরা কোনও জবাব দেননি। তুহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে তুলে নেওয়ার বিষয়টি মেলান্দহ থানা পুলিশকে অবহিত করা হলে তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে তাদের জানানো হয়েছে।

তুহিনের বাবা বিএডিসির অবসরপ্রাপ্ত কর্মচারী মফিজ উদ্দিন সরকার বলেন, ‘তিন ছেলের মধ্যে সবার ছোট তুহিন এসএসসি পাস করে সংসার দেখাশুনা করছে। বড় ছেলে সেনা সদস্য। অপর ছেলে একটি প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে। তুহিন কোনও খারাপ কাজে জড়িত নেই বলেই আমরা ও প্রতিবেশীরা জানে।’

দম্পতিকে তুলে নেওয়ার সময় পুলিশের উপস্থিতির বিষয়টি অস্বীকার করে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন বলেন, ‘তুহিন ও তার স্ত্রীকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেওয়ার বিষয়টি আমাদের জানা নেই। তবে বিষয়টি আমাকে জানানো হয়েছে।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম