২২৬০ রোহিঙ্গার তালিকা জাতিসংঘকে হস্তান্তর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ২১:২৫আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:২৭

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা, ফাইল ফটো) নভেম্বরের মাঝামাঝি প্রত্যাবাসন শুরু হওয়ার লক্ষ্যে দুই হাজার ২৬০ জন রোহিঙ্গার তালিকা জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে হস্তান্তর করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বাংলাট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, সম্প্রতি ঢাকায় বাংলাদেশ-মিয়ানমার তৃতীয় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর (মাঝামাঝি) রোহিঙ্গাদের প্রথম দলের প্রত্যাবাসন শুরু কথা রয়েছে। ওই দলে থাকছে ৪৮৫ পরিবারের দুই হাজার ২৬০ জন সদস্য।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনের সময় খুবই কাছাকাছি চলে আসায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে এ তালিকা হস্তান্তর করা হলো। তবে কখন, কোথায় তালিকাটি হস্তান্তর করা হয়েছে সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি।
গত বছরের ২৪ নভেম্বর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ দ্বি-পাক্ষিক চুক্তি করে। চুক্তিতে দুই মাসের মাথায় প্রত্যাবাসন শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনও রোহিঙ্গা রাখাইনে ফেরত যেতে পারেননি।
প্রসঙ্গত, গত বছর ২৫ আগস্টের পর মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানের মুখে সে দেশ থেকে প্রাণে বাচঁতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।

/ওআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম