মেহেরপুর-১ ও ২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন ২০ জন

মেহেরপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৮, ২৩:২৬আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২৩:৩০

মেহেরপুর-১ ও ২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনলেন ২০ জন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সোমবার (১২ নভেম্বর) পর্যন্ত মেহেরপুর জেলার দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ২০ জন মনোনয়নপ্রত্যাশী। এর মধ্যে রয়েছেন মেহেরপুর-১ আসনে ১১ জন ও মেহেরপুর-২ (গাংনী) আসনে ৯ জন মনোনয়নপ্রত্যাশী। মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরা মনোনয়ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেরপুর-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি প্রফেসর আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজন আলী, আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা  উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আবদুস শুকুর ইমন, শহর আওয়ামী লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আবদুস সালাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আসলাম শিহির, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবদুল মান্নান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও হাবিবুর রহমান ।

মেহেরপুর-২ আসন থেকে  মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, সাবেক পৌর মেয়র আহমেদ আলী, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, কাথুলী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান রানা।

এদিকে, জাতীয় সামাজতান্ত্রিক দল জাসদের (ইনু) মনোনয়নপ্রত্যাশী শফিকুল ইসলাম কাজল মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসন থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী