সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ১০ মামলায় জামিনে মুক্ত

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৮, ১১:৪৫আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১১:৪৫

সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ১০ মামলায় জামিনে মুক্ত

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ১০ মামলায় কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন।

শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেছেন বলে জানিয়েছেন জেল সুপার মো. আবু জাহেদ।

হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি ১৯৯৬ এর ষষ্ঠ এবং ২০০১ এর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক।

জানা গেছে তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে আছে বিএনপি নেতা আলতাফ হত্যার ২টি  মামলা, মৎস্যজীবী দল নেতা আমান হত্যা মামলা, শেখ হাসিনার গাড়িবহরে হামলার ৩টি মামলা, চাঁদাবাজির ২টি, নাশকতার ২টি ও ঢাকার একটি মামলা। গত ৬ অক্টোবর তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে জেল হাজতে পাঠায়। এসব মামলায় তিনি পর্যায়ক্রমে জামিন লাভ করেছেন। 

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম