লক্ষ্মীপুর-৩ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন দুইজন

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ নভেম্বর ২০১৮, ১৬:৫৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৮:০৪

লক্ষ্মীপুর-৩ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন দুইজন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নের চিঠি পেয়েছেন দুইজন। বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল এবং জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে দলীয় চিঠি দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর-৩ আসন থেকে বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ১৯৭৩ সালেও আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ র্নিবাচনে বিএনপির অ্যাডভোকেট খায়রুল এনামের কাছে বিপুল ভোটে তিনি পরাজিত হন। ২০১৮ সালের জানুয়ারিতে শাহজাহান কামালকে বিমান ও পর্যটনমন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০১৫ সালে গোলাম ফারুক পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর লক্ষ্মীপুর জেলার পৌরসভা ও ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সবক’টিতে জয়লাভ করে। লক্ষ্মীপুর সদরের পূর্বাঞ্চল থেকে তিনি প্রথম দলীয় মনোনয়ন পেলেন।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ তিনি লক্ষ্মীপুর-৩ আসনের তৃণমূল নেতাকর্মীদের মতামতের মূল্যায়ন করেছেন। ইনশআল্লাহ আগামী ৯ ডিসেম্বর তিনি আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন। আমার মনোনয়নের খবরে লক্ষ্মীপুর আসনের জনগণ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। আমি প্রধানমন্ত্রীকে এই আসনে জয় উপহার দেবো।’

এ ব্যাপারে বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামালকে ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। তার ঘনিষ্ঠজন সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম বুলু জানান, তিনি গণভবনে গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১১ সেপ্টেম্বর, ২০২৬)
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
ইউল্যাবে ‘ফল ২০২৬’ এর নবীন শিক্ষার্থীদের বরণ
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফান্ডে মেধাকেই প্রাধান্য দিচ্ছে ইউজিসি’
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
পদ্মার ভাঙনে তিন প্রাথমিক বিদ্যালয় বিলীন, পানিবন্দি ২০ হাজার মানুষ
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা?