টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আনোয়ার খান (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ার খান দেলদুয়ার উপজেলার ডুবাইল উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদ খানের ছেলে। তিনি করটিয়া সাদত কলেজের ছাত্র ছিলেন।
গোড়াই হাইওয়ে থানা পুলিশের এসআই মতিউর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে আনোয়ার খান কলেজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দ্যেশে রওনা হয়। মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







