হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী খেলাফত মজলিসের মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

হবিগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৭:০০

বিএনপির প্রতিবাদ কর্মসূচি

হবিগঞ্জ-৪ আসনে মহাজোটের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব আহমেদ আব্দুল কাদিরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপির নেতাকর্মীরা। রবিবার (৯ ডিসেম্বর) সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা হবিগঞ্জ-৪ আসনে মহাজোটের প্রার্থী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব আহমেদ আব্দুল কাদিরকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এর আগে জেলার ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

এসময় বক্তারা জানান, গায়েবি মামলার মত হঠাৎ করে গায়েবি প্রার্থী হওয়ায় তাকে বিএনপির নেতাকর্মীরা এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং তাকে প্রতিরোধ করার ঘোষণা দেওয়া হয়েছে।

মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি জানান, বিকাল ৫টার মধ্যে ওই আসনে আহমেদ আব্দুল কাদিরকে প্রত্যাহার করে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মো. ফয়সলকে দলীয় প্রার্থী ঘোষণা না করলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করবেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান