চট্টগ্রামের শাহ আমানতে ৪ কেজি স্বর্ণ উদ্ধার, আটক ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৪ কেজি ২৫৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা। রবিবার (১৬ ডিসেম্বর) সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণের পর ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয় এবং ওই যাত্রীকে আটক করা হয়েছে। আটক যাত্রীর নাম মো. শওকত আকবর।

সহকারী কাস্টমস কমিশনার (বিমানবন্দর) মাহবুবুর রহমান এ তথ্য জানিয়েছেন। উদ্ধার স্বর্ণের দাম ১ কোটি ৮০ লাখ টাকা বলেও তিনি জানান।

এ ব্যাপারে মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘শওকত আকবর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে করে শাহ আমানতে আসেন। ব্যাগেজ স্ক্যানিংয়ে দেওয়ার পর স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর কর্তব্যরত কাস্টমস কর্মকর্তারা যাত্রীর ব্যাগেজে রাখা ফুট মেসেঞ্জার, ব্লেন্ডারের মোটর খুলে সেখান থেকে ৩ হাজার ৪৪০ গ্রাম সিলভার প্রলেপযুক্ত গোলাকৃতির স্বর্ণপাত, খেলনা পিয়ানো ও ডিভিডি প্লেয়ারের অ্যাডপটারের ভেতর থেকে ৭০০ গ্রাম সিলভার প্রলেপযুক্ত ইংরেজি ‘ই’ আকৃতির সোনারপাত এবং যাত্রীর মোবাইল তল্লাশি করে একটি স্বর্ণের বার উদ্ধার করেন। আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম