লেভেল প্লেইং ফিল্ডের মানে কী সেটা সিইসি ছাড়া আর কেউ জানেন না: সরোয়ার

বরিশাল প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ১২:০৫আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:২৭

সংবাদ সম্মেলনে বরিশাল-৫ সদর আসনের বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার বরিশাল-৫ সদর আসনের বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘সিইসি এবং নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পরস্পরবিরোধী বক্তৃতায় দেশবাসীর মাঝে নির্বাচন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। মাহবুব তালুকদার বলছেন লেভেল প্লেইং ফিল্ড নাই, আর সিইসি বলছেন লেভেল প্লেইং ফিল্ড আছে। আসলে লেভেল প্লেইং ফিল্ডের মানে কী সেটা সিইসি ছাড়া আর কেউ জানেন না। আমি আশা করি নির্বাচন কমিশনার এখানে নির্বাচনকালীন সময় তার কাছে যে দায়িত্ব রয়েছে তিনি তা প্রনোদনীয়ভাবে পালন করবেন।’

বৃহস্পতিবার নগরীর কাউনিয়ার নিজ বাসায় সংবাদ সম্মেলনে সরোয়ার এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ‘আমরা আশা করেছিলাম নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হবে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে দিনরাত সাঁড়াশি অভিযান চালাচ্ছে তাতে করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বিএনপিসহ ২০দলীয় জোটের বিভিন্ন নেতাদের গ্রেফতার করা হচ্ছে। এমনকি লিফলেট বিতরণকালে মহিলা দলের নেতাকর্মীরাও গ্রেফতারের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। কোনও প্রচার-প্রচারণা চালানো যাচ্ছে না। নির্বাচন যাতে স্বচ্ছ না হয় সে জন্য এ গণগ্রেফতার চালানো হচ্ছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র আহসান হাবিব কামাল, সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, মহানগর বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহীন প্রমুখ।

 

/এফএস/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি