চলে গেলেন সাতক্ষীরার প্রথম দৈনিক কাফেলা সম্পাদক আমিনা বেগম

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ২৩:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২৩:৫৭

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা থেকে প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র ‘দৈনিক কাফেলা’ সম্পাদক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আমিনা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

বুধবার (৯ জানুয়ারি) ভোরে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি ছিলেন দৈনিক কাফেলা সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও বরেণ্য শিক্ষানুরাগী সাতক্ষীরা প্রেসক্লাবের বহুবারের সভাপতি আবদুল মোতালেবের সহধর্মিনী। ২০০২ সালে তার মৃত্যুর পর থেকে আমেনা বেগম পত্রিকাটি সম্পাদনার দায়িত্ব নেন। তিনি সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। 

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাতক্ষীরায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার বিকালে তার মরদেহ সাতক্ষীরায় আনার পর জানাজা ও দাফন কার্য সম্পন্ন হবে বলে জানিয়েছে তার পরিবার। 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম