ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ০৮:৫০আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০৮:৫৬

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১২ জানুয়ারি) সকাল ৭টা থেকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকে আছে ৬টি ফেরি। এছাড়া পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে নোঙর করে আছে ১১টি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন হোসেন জানান, ‘কুয়াশার তীব্রতা এতোটাই বেশি যে কাছের কোনও জিনিসও দেখা সম্ভব হচ্ছে না।ভোর থেকে প্রচুর কুয়াশা থাকার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।ঘন কুয়াশা কারণে মাঝ পদ্মায় অবরুদ্ধ আছে ৬টি ফেরি। এছাড়া পাটুরিয়া ঘাটে যানবাহন বোঝাই করে নোঙর করে আছে আরও ছয়টি ফেরি। অপরদিকে দৌলতদিয়া ঘাটেও ৫টি ফেরি নোঙর করে আছে।’
তিনি আরও জানান, এখন পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় প্রায় দেড় শতাধিক যানবাহন অপেক্ষায় আছে। কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের