চট্টগ্রামে রফতানিপণ্য চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ জানুয়ারি ২০১৯, ২১:১১আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:২৮

গ্রেফতার চার জন

চট্টগ্রামে রফতানিপণ্য চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ জানুয়ারি) ভোরে নগরীর পতেঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া এ তথ্য জানিয়েছেন। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।

গ্রেফতার চার জন হলো– জাহাঙ্গীর হোসেন (৩৭), মো. শহিদুল ইসলাম (৫০), রানা হাওলাদার (২৪) ও রাজীব হাওলাদার (২৮)।

উৎপল বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারকৃতরা ঢাকা-চট্টগ্রামে আনা-নেওয়ার পথে পণ্য চুরি করে। সম্প্রতি ঢাকা থেকে পতেঙ্গা ডিপোতে পাঠানো একহাজার এক কার্টুন পণ্য থেকে ৬ হাজার ৭০৪ পিস পণ্য চুরি করে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর শনিবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের